× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেলের নেতারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের আগের কমিটির সহ-সভাপতি সোহান খান এই প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে, রোববার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের সাবেক নেতরা ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য বিদ্রোহী প্যানেল ঘোষণা করে।

এই প্যানেলে ভিপি পদে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহান খান, জিএস পদে জহুরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল ও এজিএস পদে গত কমিটির কেন্দ্রীয় সহ-সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

প্যানেল প্রত্যাহারের সংবাদ সম্মেলনে সোহান খান বলেন, গতকাল আওয়ামী লীগের নেতারা আমাদের ডেকেছিলেন। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের কথায় সন্তুষ্ট। এজন্য আমরা ঘোষিত প্যানেল প্রত্যাহার করছি। এসময় তারা ছাত্রলীগ ঘোষিত প্যানেলকে জয়ী করার জন্য কাজ করারও ঘোষণা দেন।


এ ক্যটাগরির আরো খবর..