× Banner
সর্বশেষ
বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক মাদারীপুরে চলন্ত যাত্রীবাহী চলন্ত বাসে আগুন নিহত-১ নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী

ডেস্ক

ডলার সংকটে আমদানি করা যাচ্ছে না কথাটা মোটেই ঠিক নয় -গভর্নর

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
গভর্নর আবদুর রউফ তালুকদার

ডলার সংকটে আমদানি করা যাচ্ছে না কথাটা মোটেই ঠিক নয়। পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। সঠিক দরে এলসি ‍খুলতে বাধা নেই। ব্যাংক এলসি খুলতে পারলে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

দেশের রপ্তানি ও রেমিটেন্সের পরিমাণ আমদানির তুলনায় বেশি হওয়ায় ডলার সংকট কাটবে। ২০২৩ সালের জানুয়ারি থেকে দেশে আর ডলার সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেছেন আবদুর রউফ।

তিনি বলেন, প্রবাসীদের রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আনতে আরও গুরত্বারোপ করা হচ্ছে। হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক।

আবদুর রউফ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। বিশ্বের অনেক দেশ এ জন্য সুদহার বাড়িয়েছে।

তিনি বলেন, সুদের হার বাজারের ওপর ছেড়ে দিলে বিনিয়োগ, কর্মসংস্থানে প্রভাব পড়বে। চাকরির বাজারে নতুনদের কর্মসংস্থান হবে না।

এ সময় পণ্য আমদানির নামে বেশি দাম দেখিয়ে ঋণপত্র খোলা হলে সংশ্লিষ্ট আমদানিকারক ও ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আবদুর রউফ তালুকদার।


এ ক্যটাগরির আরো খবর..