× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের তিন সহ-সভাপতির পদত্যাগপত্র প্রত্যহার

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের তিন সহ সভাপতি পদত্যাগের একদিন পর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

ছাত্রলীগের সহ-সভাপতি কোরবান আলী সরকার, মনিরুজ্জামান মানিক ও তুর্য সুমন বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। নিজেদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির জন্য এমন পরিস্থিতি তৈরি। সংগঠনের সার্বিক দিক বিবেচনা করে ও সহযোদ্ধাদের ভালবাসায় আমরা পদত্যাগপত্র প্রত্যাহার করেছি।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক বলেন, নিজেদের মাঝে একটু সমস্যা হয়েছিল। এ কারণে এমনটা হয়েছে। পরে আলোচনার মাধ্যমে তা সমাধান করে নেয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি বলেন, জেলা কমিটির কোন সদস্যের পদত্যাগপত্র জমা নেয়া বা কমিটি থেকে বহিস্কার করার ক্ষমতা জেলা কমিটির নেই। কারণ জেলা কমিটির অনুমোদন কেন্দ্রীয় কমিটি দিয়েছে। তাই পদত্যাগ বা বহিস্কার করার ক্ষমতা জেলা কমিটির।

তিনি আরও বলেন, জেলা কমিটি যেসব কমিটির অনুমোদন দিয়েছে শুধু সেসব কমিটির পদত্যাগপত্র জমা ও বহিস্কার করার ক্ষমতা রাখে।

উল্লেখ্য, গত সোমবার ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের মূল্যায়ন না থাকার অভিযোগ এনে তিন সহ-সভাপতি পদত্যাগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..