× Banner
সর্বশেষ
শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষনের শিকার 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

সদর উপজেলার কেয়ারীগাঁওয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রী (১৫) ধর্ষনের অভিযোগে রঞ্জিত কুমার বর্মন (২৬) কে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার ঠাকুরগাঁও থেকে অপহরণ করে দিনাজপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষন করা হয় ওই ছাত্রীকে। পরে দিনাজপুর বাসস্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ওই দিন ওই স্কুল ছাত্রী দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। আশপাশ ও আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোজাখুজির পরও তার সন্ধান পায়নি পরিবার। পরদিন ওই ছাত্রীর মোবাইল ফোন থেকে তার পিতাকে ফোন করে জানায় যে, তাকে সদর উপজেলার খলিসাকুড়ি গ্রামের নরেন ওরফে মটাইয়ের ছেলে রঞ্জিত কুমার বর্মন অপহরণ করে প্রথমে ঠাকুরগাঁও শহরে নিয়ে আসেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দিনাজপুরে নিয়ে যান। সেখানে একটি আবাসিক হোটেলে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করে অজ্ঞান অবস্থায় দিনাজপুর বাসষ্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়।
আশপাশের মানুষজন তাকে উদ্ধার করে পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে ওই ছাত্রীর কাছে পরিবারের লোকজন জানতে পারেন কিছুদিন থেকে রঞ্জিত কুমার বর্মনের সাথে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পুলিশ এ ঘটনায় কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..