× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি(আব্দুল আউয়াল)

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ : ধর্ষকসহ গ্রেফতার – ২

ACP
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
ধর্ষকসহ গ্রেফতার - ২

ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী (১৩) ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়।  রোববার ভোররাতে সদর উপজেলার ফুটানি বাজার নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত শনিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ভাউলার হাট নামক এলাকায় স্কুলে যাতায়াতকালে প্রায়ই ওই স্কুল ছাত্রীকে প্রেম নিবেদন সহ নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল দুলাল (৩০) নামে এক বখাটে। গত ১৬ মে স্কুল থেকে ফেরার পথে দুলালসহ অন্যান্য আসামীরা স্কুল ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক অটোরিক্সাযোগে স্থানীয় ট্রাক-ট্যাংকলরী অফিসে নিয়ে যায়।
পরে দুলাল স্কুল ছাত্রীটিকে ঘরের ভেতরে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে রাখে।
পরে অন্যান্য অভিযুক্তরা এসে স্কুলছাত্রীটিকে মোবাইলে ধারণকৃত ভিডিও দেখিয়ে বলে এ ঘটনা কাউকে জানালে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মো: দুলাল ও সাজু নামে ২ জনকে গ্রেফতার করে।
ধর্ষক দুলাল ওই এলাকার সোলেমান আলীর ছেলে। অপর আসামীরা হলেন সদর উপজেলার চুনিহারি এলাকার সাজু (৩২), কাচনা গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে দুলাল (৩৫), পদমপুর গ্রামের পয়গাম আলীর ছেলে আলমগীর হোসেন (৪০), হরিন্দা গ্রামের মৃত ঘুটুর ছেলে হাফিজুর রহমান (৪৫) ও একই গ্রামের খকেন (৫০)। গতকাল রোববার ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন  হয়।
সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..