× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল  ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জগন্নথপুর ইউনিয়নে বিষধর সাপের কামড়ে মোন্তাজুল নেহান (১০) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার ওই ইউনিয়নের বাঙ্গালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মোন্তাজুল নেহার বাঙ্গালীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে এবং সে বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

পারিবারিক সুত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে নিজ বসতবাড়ীতে বাবা রুহুল আমিন, মা শাহনাজ ও ছেলে মোন্তাজুল নেহান ঘুমিয়ে পরে। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত দেড়টার দিকে একটি বিষধর সাপ মোন্তাজুল নেহানের ডান কানের নিচে কামড় দেয়। এসময় বিষাক্ত সাপের ছোবলের যন্ত্রণায় শিশুটি চিৎকার করে। তাঁর চিৎকারে পরিবারের ঘুম ভেঙে যায় এবং তাৎক্ষনিকভাবে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অনতি হরে কর্তব্যরত চিকিৎসক তাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পরে নেহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সৈয়দপুর নামস্থানে সে মারা যায় ।

জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিল আলাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..