× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে একটি মন্দিরে সনাতন ধর্মীয় সাধারণ জনগন ও ইসকন পূজার প্রস্তুতি নেওয়ার কারণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ওই ইউনিয়নের ভাতগাঁও মাদারগঞ্জ গ্রামে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়।

জানা গেছে, শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি ভোগ দখলকে কেন্দ্র করে সাধারন জনগন ও ইসকন ধর্মালম্বীদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন পন্থি ও সনাতন ধর্মালম্বীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ফুলবাবু নামে একজন নিহত হন। এরপর থেকে মন্দির কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় উপজেলা প্রশাসন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, একই মন্দিরে সাধারন জনগন ও ইসকন ধর্মালম্বীরা শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করার জন্য উদ্যোগ নেয়। এ কারণে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মন্দির কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যে না ঘটে সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..