× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি বাড়ী পুড়ে ছাই

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের উপজেলার গন্ডগ্রাম গ্রামে অগ্নিকান্ডে ৩০টি বাড়ী পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০/৬০ লক্ষ টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক জানান,পৌনে ৩টার দিকে নেকমরদ বাজার সংলগ্ন গন্ডগ্রাম গ্রামের সলিফউদ্দিন,হামিদুর রাহ্মান,আঃমানিক,মামুনুর রশীদ,রবিউল,কফিল ঊদ্দীন,রফিকুল,লুতফর,অমিলা,মিলন,আজিজুল,জবেদা,মহেদা ও নয়নের বাড়ী সহ ৩০টি ঘর পুড়ে যায়। পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিন ষ্টেশনের কর্মীবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্থ পরিবারদের এম,পি সেলিনা জাহান লিটা-৩০১, উপজেলা ইউ এনও নাহিদ হাসান তাৎখনিক- শাড়ি, লুংগি , নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন । ঘটনা স্থলে এম,পি সেলিনা জাহান লিটা বিত্তবানদের ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে এগিয়ে আসার অনুরোধ জানান। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে। অগ্নিকান্ডের খবর শুনে উপজেলা চেয়ারম্যান আইনুল মাস্টার,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল এবং ওসি রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..