× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগত গুচ্ছগ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অবৈধবাকে ৩৬০জন গ্রাহকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সরেজমিনে গেলে গুচ্ছগ্রামের বাসিন্দারা এমন অভিযোগ করেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, রাণীংশকৈল উপজেলা পল্লী বিদ্যুতের পরিচালক নাসিরুল ইসলাম নাসির, স্থানীয় মাতব্বর হুমায়ুন কবির ও আব্দুল হালিম গুচ্ছগ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে ৩৬০ জন গ্রাহকের কাছ থেকে ৭ হাজার ১শ টাকা করে আদায় করেছেন। সে হিসেবে প্রায় ২৭ থেকে ২৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তাঁরা। এদিকে টাকা দেওয়ার এক বছর পেড়িয়ে গেলেও আজও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পায়নি ওই এলাকার বাসিন্দারা।

এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবরে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গুচ্ছগ্রামের কোথাও বিদ্যুতের কোন চি‎হ্ন নেই। এলাকার মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র হাতেগোনা কয়েকটি কারেন্টের পিলার মাটিতে পুতে রাখা হয়েছে। তাও সেগুলো অনেক দিন আগে।

রাউতনগর গুচ্ছগ্রামের তরিকুল ইসলাম বলেন, রাণীংশকৈল উপজেলা পল্লী বিদ্যুতের পরিচালক আমাদের গ্রামে কয়েক দফায় বৈঠক করেছেন। বৈঠকে তিনি বলেছেন, বিদ্যুৎ সংযোগের জন্য প্রত্যেক গ্রাহককে ৬ থেকে ৭ হাজার টাকা দিতে হবে। আর এ টাকা তোলার দায়িত্ব দেয়া হয় স্থানীয় মাতব্বর হুমায়ুন ও হালিমকে। পরে তাঁরা এ গ্রামের ৩৬০ টি পরিবারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

ওই গ্রামের কৃষক আক্তারুল ইসলাম বলেন, বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ আসবে এ আশায় তিনি জমিতে হাল চাষ দেয়ার ১টি গরু বিক্রি করেছেন। আর সে গরু বিক্রির ৭ হাজার ১শ টাকা স্থানীয় আব্দুল হালিম ও হুমায়ুনের কাছে দেন। টাকা দেওয়ার এক বছর চলে গেলেও তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ যায়নি।

গুচ্ছগ্রামের খতিবুর রহমানসহ আরও পাঁচ জন বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেন। এ বিষয়ে খতিবুর বলেন, টাকা নেওয়ার সময় তাদের কত তোড়জোর। তোড়জোর দেখে মনে হয়েছিলো কালই লাইন পাবো। যখনই টাকা দেওয়া শেষ, তখন আর দেখা নাই। এখন আজ-কাল করে সময় পাড় করছে।

একই গ্রামের রফিজুল ইসলাম বলেন, মুই দিনমজুরী করে খাও। সেলা মুই কষ্টে সাত হাজার টাকা জোগাড় করিনু। তারপর সেইলা টাকা ওমার হাতত দিনু। টাকা দিবার এক বছর হয়ে গেইল, এলাও কারেনও পাছু না ।

এ বিষয়ে গুচ্ছগ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, এ গ্রামের বেশিরভাগ পরিবার শ্রম বিক্রি করে তাদের সংসার চালায়। তাঁরা বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় সংসারের কোনো না কোনো সম্পদ ক্ষতি করে ওই ব্যক্তিদের হাতে টাকা তুলে দিয়েছিলেন। এরপরও তারা সংযোগ পাচ্ছেন না।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সুত্রে জানা গেছে, নতুন সংযোগ প্রতি অফেরতযোগ্য আবেদন ফি ১০০ টাকা দিতে হয়। এর বাইরে সদস্য ফি হিসেবে ৫০ টাকা ও মিটার জামানত হিসেবে ৬০০ টাকা নেওয়া হয়, যা ফেরতযোগ্য।

বিদ্যুৎ সংযোগের নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযুক্তদের মধ্যে হুমায়ুন কবির। তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ  করে উনাকে সরেজমিনে নিয়ে আসতে হয়েছে। সেখানে কিছু টাকা খরচ হয়েছে। তারপর পিলার আনা বাবদ বসশিশ, সংযোগ খরচ, মিটার বাবদ জামানত, ঠিকাদারের খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থার জন্য খরচ হয়েছে। এজন্যই নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য এলাকাবাসীর কাছে টাকা নেয়া হয়েছে।
অভিযুক্তদের মধ্যে আব্দুল হালিমও অভিযোগ স্বীকার করে বলেন, এলাকার সকল মানুষ নানান কাজে ব্যস্ত থাকে। তাই আমরা নিজেরাই গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করেছি। আর এসব টাকা পল্লী বিদ্যুতের পরিচালকের কাছে দেয়া হয়।

রাণীশংকৈল পল্লী বিদ্যুতের পরিচালক নাসিরুল ইসলাম নাসির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এবিষয়ে কোন কিছু জানিনা। আমার অজান্তে কেউ যদি টাকা তোলে সেটার দায়-দায়িত্ব আমারা না। যারা টাকা দিচ্ছেন বা নিচ্ছেন তারা বোঝেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার খালেকুজ্জামান বলেন, গুচ্ছগ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ বাবদ অবৈধভাবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে শুনেছি। এ বিষয়ে ভুক্তভোগীদের একটি অভিযোগও পেয়েছি। বিষয়টি যাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..