× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান

ঠাকুরগাঁওয়ে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এছাড়ও আহত হয়েছেন আরো সাতজন।
শুক্রবার রাত ৮টার দিকে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কের ফাঁড়াবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তিনাইত (৩)। সে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বিলপাড় গ্রামের ফইজুল ইসলামের কন্যা। নিহত অপরজন হলেন মনজুরা (৩০)। সে রাণীশংকৈল উপজেলার চন্দনচহট গ্রামের শাহাজাহান আলীর মেয়ে।
আহত ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আহতরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে রোমার নামে একটি নৈশ্য কোচ রাণীশংকৈল হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কের ফাঁড়াবাড়ী নামক স্থানে একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল অটোরিক্সাত ২জন যাত্রী নিহত হয় ও আহত হয় আরো ৭জন।
স্থানীয় লোকজন ও বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করেছেন।  রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনার পর রোমার নামে নৈশ্য কোচটিকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..