ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে।
মঙ্গলবার ১১/৪৫ মি‌নি‌টে মোঃ আকাশ আহম্মেদ (৩০) ও মোছাঃ আঞ্জুআরা বেগম(২৫) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার  পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার পুলিশের  একটি টিম এর নেতৃত্বে পীরগঞ্জ  সদর এলাকায়  অভিযান চালায়।
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মোঃ আকাশ আহম্মেদ এর বউ মোছাঃ আঞ্জু আরা বেগম এবং মৃতঃ মোবারক হোসেন এর ছেলে আকাশ আহম্মেদ কে গ্রেফতার করে তার শরীর তল্লাশি চালিয়ে ৫৫ পিস ফেন্সডিল  উদ্ধার করে।
পীরগঞ্জ থানার পুলিশের জানান সে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী সহ ফেন্সডিল বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় অ‌ভি‌যোগ রয়েছে।
মামলা গুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।