× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে দুর্গাপ্রতিমা তৈরিতে আগের মত ব্যস্ততায় আর নেই মৃৎ শিল্পীরা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
দুর্গাপ্রতিমা তৈরি

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগামী ২২ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মালম্বলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার জন্য প্রতিমা তৈরি করতে এসময় ঠাকুরগাঁয়ের পৌরসভার ৮ নং ওয়ার্ডের আশ্রামপাড়া, কলেজপাড়া, গোবিন্দ মন্দির, শিমুলতলা রোড,সহ পুরো উপজেলায় এসময় ব্যস্ততায় থাকার কথাছিলো মৃৎ শিল্পীদের।
কিন্তু এ বছর দুর্গাপূজার আগেই (কোভিড-১৯) করোনা ভাইরাসের প্রভাব পড়েছে প্রতিমা শিল্পে, প্রতিমা তৈরির কারিগরদের চোখে মুখে সেই ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ঢিলেঢালা ভাবে অবসর সময় অতিবাহিত করছেন ঠাকুরগাঁও সহ উপজেলায় প্রতিমা কারিগরেরা।
ঠাকুরগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের করোনাভাইরাস মেকাবেলায় নানান নির্দেশনা থাকায় পূজা ম-পগুলোতে এবার সাদাসিধাভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়ায় বেশি দাম দিয়ে বড় বড় প্রতিমা তৈরি করছে না কোন ম-প।
ঠাকুরগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়া ও মন্দিরের দুর্গা প্রতিমা তৈরির কারিগর সাগর পাল বলেন, এই সময় আমাদের কোন ফুরসত থাকে না, এবার মহামারী করোনার কারণে বড় বড় প্রতিমা তৈরি করছে না ম-পগুলো, এ কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। গত বছর এই মন্দিরে ২৫/৩০ হাজার টাকায় প্রতিমা তৈরি করেছি, এবার মাত্র অল্প টাকার মধ্যেই তৈরি করতে হচ্ছে।
এপর্যন্ত কোনমতে ৩ টি পূজাম-পেয়ে কাজ করছি। কি আর করার বসে না থেকে টুকটাক করে প্রতিমা তৈরির কাজ করছি।


এ ক্যটাগরির আরো খবর..