× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে চালের কার্ড করে দেয়ার নামে প্রতারণার অভিযোগে আইনজীবীকে অর্থদন্ড

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২০
ঠাকুরগাঁওয়ে চালের কার্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ওএমএসের ১০টাকা কেজি দরের চালের কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আইনজীবী মমতাজুর রহমান বিপুলকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই আইনজীবীকে এই অর্থদন্ড দেয়া হয়।
অর্থদন্ডপ্রাপ্ত মমতাজুর রহমান বিপুল (৫৪) শহরের আশ্রমপাড়া এলাকার প্রয়াত নাসিরুল ইসলামের ছেলে এবং তিনি ঠাকুরগাঁওয়ে আইনজীবী পেশায় নিয়োজিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওএমএসের চালের কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে সবজি ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছ থেকে ২ হাজার ৫শ টাকা নেন ঠাকুরগাঁওয়ের আইনজীবী মমতাজুর রহমান বিপুল। এরপর ওই সবজি ব্যবসায়ীকে চালের কার্ড না দিয়ে টালবাহানা শুরু করেন।
বুধবার দুপুরে গোপনে এমন খবর পেয়ে জেলা প্রশাসন চত্বরে আইনজীবী মমতাজুর রহমান বিপুলকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসালে সেখানে ওই আইনজীবী তার দোষ স্বীকার করেন। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২০১২ এর ৪৩ ধারায় আইনজীবী মমতাজুর রহমান বিপুলকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..