× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ে গৃহবধু ধর্ষনের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
গর্ভবতী গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ

সদর উপজেলার দেবীপুরে এক গৃহবধু (১৯) কে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই গৃহবধু বাদী হয়ে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আবুল বাসার সুমন (৩৪) সহ ২জনকে আসামী করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ইউপি সদস্য সুমনকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, গত এক বছর পূর্বে ওই গৃহবধুর বীরগঞ্জ উপজেলায় বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকেই ইউপি সদস্য সুমন ওই গৃহবধুকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই নারী তার পরিবারের লোকজনকে জানালে তারা সুমনকে সাবধান করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সুমন। ওই গৃহবধু পড়ালেখা করার তাগিদে বাপের বাড়িতে থেকে বোদা মহিলা কলেজে লেখাপড়া শুরু করেন।
এ অবস্থায় সুমন গৃহবধুর স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষন করে। এ অবস্থায় গত ৩ অক্টোবর সুমন ও তার সহযোগী হেলাল উদ্দীন (৪২) সহ তাকে বাড়ির পাশ^বর্তী ডলফিন কাব মাঠে ডাকেন। সেখানে গেলে তাকে মোটরসাইকেলযোগে সুমন ও হেলাল উদ্দীন জোরপূর্বক গাড়িতে চড়ান। পরে সুমনের বাড়িতে নিয়ে গিয়ে হেলাল উদ্দীনের সহায়তায় আবারও ধর্ষন করা হয় ওই গৃহবধুকে।
ওই গৃহবধুকে সুমন হত্যার হুমকি দিয়ে ধর্ষনের বিষয়ে কাউকে না জানাতে ভয়-ভীতি দেখান। বিষয়টি গৃহবধু বাড়ির লোকজনকে জানালে সুমন কৌশলে আপোষ-মিমাংসার কথা বলে কালক্ষেপন করতে থাকেন। অবশেষে কোন সুরাহা না হলে ওই গৃহবধু সদর থানায় ধর্ষন মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, সদর উপজেলার মাজবর্ণী গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মো: আবুল বাসার সুমন (৩৪) ও উত্তর মুজাবর্ণী গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে মো: হেলাল উদ্দীন (৪২)।


এ ক্যটাগরির আরো খবর..