× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিউজ ডেক্স

ঠাকুরগাঁওয়ে গম নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকেরা

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০২২
ঠাকুরগাঁওয়ে গম নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকেরা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এ বছর গমের আবাদ কিছুটা কমেছে। কৃষকেরা গত বছর গমের দাম কম পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

এ বছর জেলার বিভিন্ন উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে ঘুরে দেখা যায়; গম পাকা শুরু হয়েছে। আর কয়েকদিনের মধ্যে গম কাটা শুরু করবেন কৃষকেরা। তবে এ বছর গমের ভাল ফলন ও দামের আশা করছেন কৃষকেরা। বর্তমানে কাচা গম ১ হাজার টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে। শুকনো গমের দাম আরও বাড়বে বলে জানা যায়। সব কিছু মিলিয়ে গম নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকেরা।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাষ্টারপাড়া গ্রামের কৃষক আবুল কালাম আজাদ জানান, তিনি এ বছর সাড়ে ৩ বিঘা (১৭৫ শতক) জমিতে গম আবাদ করেছেন। ফলনও হয়েছে ভাল। গম পাকা শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে গম কাটবেন বলে জানান তিনি। একই সাথে গম আবাদ কম করার কারন হিসেবে সার ও কীটনাশকের দাম তুলনামুলক বেশিকেও দায়ী করেন তিনি।

সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক সাদেকুল ইসলাম জানান, ইতিমধ্যে গমের ক্ষেত সোনালী আকারে রুপ নিয়েছে। নিয়মিত সার ও কীটনাশক প্রয়োগ করছেন তিনি। ফলন ভাল হওয়ার আশা করলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা রাসেল ইসলাম জানান, জেলায় এ মৌসুমে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৪৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৭১ মেট্রিক টন। আবাদ হয়েছে ৪৫ হাজার ১৯২ হেক্টর জমিতে। যা গত বছরে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪৭ হাজার ৪৫০ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৯৩৮ মেট্রিক টন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ আবু হোসেন জানান, বাংলাদেশের সবচেয়ে বেশি গম আবাদ হতো ঠাকুরগাঁওয়ে। কিন্তু গত বছর গমের দাম কম থাকায় কৃষকেরা এ বছর গমের আবাদ কিছুটা কম করেছেন। তিনি জানান, বর্তমানে ভুট্ট্রার আবাদ বেড়েছে।

গমের চেয়ে বেশি লাভজনক হওয়ায় কৃষকেরা ভুট্ট্রা চাষে বেশি ঝুকছেন। তার পরও কৃষকেরা গমের ন্যর্য মূল্য পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..