× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের বার্ষিক কারাম পুজা উৎসব

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
কারাম পুজা উৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের বার্ষিক কারাম উৎসব।  প্রতিবছর ভাদ্র মাসের শেষে অবসর সময়ে ওঁরাও সম্প্রদায়ের অন্যতম এই বার্ষিক কারাম পূজা উৎসব পালিত হয়। সৃষ্টিকর্তাকে নাচ-গান উৎসর্গ করার মাধ্যমে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচপীরডাঙ্গা ও জগন্নাথপুর গ্রামে ওঁরাও সম্প্রদায়ের কারাম উৎসব পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মোঃ মাহাবুবুর রহমান উপজেলা চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী অফিসার,আবু তাহের মোঃ সামসুজ্জামান প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী ইউপি চেয়ারম্যান মুকুট চৌধুরী সহ অনেকে।
উৎসবে ওঁরাও কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ সব বয়সের নারী- পুরুষ নাচ-গানে মেতে ওঠেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড ইমরান হোসেন চৌধুরী বলেন, ওঁরাও জনগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম পূজা। তারা বিশ্বাস করেন, কারাম গাছের ডাল যুগ যুগ ধরে তাদের রক্ষা করেছে। এ জন্য তারা কারাম উৎসব পালন করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুকুট চৌধুরী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বসবাসের জন্য নিজস্ব কোন জায়গা জমি নেই। যে খাস জমিতে তারা বসবাস করে সেখান থেকে উচ্ছেদে ভূমিদস্যূরা পায়তারা করছে। সম্প্রদায়টির পাশে থাকার আশ্বাস দেন জেলা নির্বাহী অফিসার যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীস দত্ত সমির।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, আমাদের অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
ওসি তানভিরুল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর যারাই অত্যাচার চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া যাবে না।
উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা দিন দিন হারিয়ে যাচ্ছে। তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। তাদের অধিকার রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..