× Banner
সর্বশেষ
দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব

ট্রাম্পের শুল্ক নীতির জেরে মার্কিন অর্থনীতিতে ধাক্কার আশঙ্কা

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ জুন, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির ফলে এ বার সেই তালিকায় ঢুকতে চলেছে মেক্সিকো। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্পের এই শুল্ক নীতির জেরে কিছুটা ধাক্কা লাগতে শুরু হয়েছে মার্কিন অর্থনীতিতেও। বাড়তি শুল্কের বোঝা আদতে বাইতে হচ্ছে তাদেরও।

অনেকের ব্যাখ্যা, অন্য দেশ থেকে আমেরিকার বাজারে আমদানি করা বিভিন্ন পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক বসানোর ফলে দাম বাড়ছে। কিন্তু শেষ পর্যন্ত তা মার্কিন ক্রেতাদের থেকেই উসুল করছে আমদানিকারীরা। সম্প্রতি মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যে, বর্ধিত দামের কিছুটা বহন করতে হচ্ছে ক্রেতাদের। প্রভাব বেশি পড়ার সম্ভাবনা আনাজ, গাড়ি, বৈদ্যুতিন যন্ত্রাংশে। পাশাপাশি চিনে মার্কিন পণ্য পাঠাতে গিয়েও সমস্যায় পড়তে পারে রফতানিকারীরা। শুল্কের পাশাপাশি এ বার বিভিন্ন নিষেধাজ্ঞাও জারি হতে পারে তাদের উপরে। এ নিয়ে ইঙ্গিতও দিয়েছে বেজিং। চিনা টেলি সংস্থা হুয়েইকে আমেরিকা কালো তালিকাভুক্ত করার ঘটনায় ইতিমধ্যেই রাশিয়াকে পাশে পেয়েছে চিন।

দিকে, উদ্বাস্তু সমস্যা রুখতে সোমবার থেকে মেক্সিকোর পণ্যে শুল্ক চাপানো হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। দু’দেশের শীর্ষ মহলের মধ্যে কথা চলছে। কিন্তু তার মধ্যেই শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, আলোচনা ভাল এগোচ্ছে। শুল্ক এড়াতে মেক্সিকোর সঙ্গে চুক্তি হবে আশা। কিন্তু তা না-হলে মেক্সিকোর পণ্যে কর চাপাবেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..