× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা শহরের একতা কাচা বাজার এলাকায় জয়নাল হোসেন (৩০) নামে এক নছিমন চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে শহরের একতা কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়নাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার দুছুরে মাগুরার ওয়াপদা এলাকার মাছের আড়তে মাছ দিয়ে ফেরার পথে শহরের কাচা বাজার এলাকায় আসলে একটি ট্রাক পিছন থেকে নসিমনটিকে ধাক্কা দিলে চালক জয়নাল গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নছিমন চালক জয়নাল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উজেলার সাত গাছিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার বিশ্বাস জানান, নছিমনে করে শহরের ওয়াপদা এলাকার আড়তে মাছ নামিয়ে ফিরছিলেন চালক জয়নাল। পথে একতা কাঁচাবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে নছিমনটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..