× Banner
সর্বশেষ

জাপানের বৃহত্তর টোকিও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
জাপানে ভূমিকম্প

খোকন কুমার নন্দীঃ জাপানে ভোর বেলা  শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তেমন কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি।

আজ (২৫) জুন বৃহস্পতিবার ভোরে জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৯।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপে জানা যায়, ভূপৃষ্ঠের ২৫.৪ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও’র পূর্বের চিবা অঞ্চলের হাসাকির প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণপূর্ব সমুদ্র উপকূলের কাছে। তবে ভূমিকম্পে সুনামির কোনো ঝুাঁকি নেই।

জাপানের আবহাওয়া সংস্থা তাদের ওয়েবসাইটে জানায়,  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।  স্থানীয় সময় ভোর ৪টা ৪৭মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি বৃহত্তর টোকিও অঞ্চলে অনুভূত হয়।

২০১১ সালে জাপানের মিয়াগি অঞ্চলে রিখটার স্কেলে ৯.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামির ঘটনায় ফুকুশিমা পরমাণু কেন্দ্র ধসে পড়ে এবং প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায়। এ ঘটনায় আরো আড়াই হাজারেরও বেশি মানুষ নিখোঁজ, যা তথ্য এখনো মেলেনি।


এ ক্যটাগরির আরো খবর..