× Banner
সর্বশেষ
বিগ ব্যাশে দিনশেষে ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হলো ওয়ার্নারকে সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন- সুপ্রদীপ চাকমা ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে দেশের চাবি আপনার হাতে আসন্ন গণভোটে হ্যাঁ-এর পক্ষে জনমত তৈরি করতে হবে -স্বাস্থ্য উপদেষ্টা মনোনয়ন ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিনে মঞ্জুর ১৮টি ও নামঞ্জুর ২১টি জামায়াত জোট থেকে বেরিয়ে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলন প্রার্থিতা ফিরে পেলেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু গতবছর যশোর রিজিয়ন সীমান্তে ৩৮০ জন আসামিসহ ৩৭৭ কোটি টাকা মূল্যের মালামাল আটক

পিআইডি

টোকিওতে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
টোকিওতে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন

          নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহান বিজয় দিবস ২০২৫’ উদ্‌যাপন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

          বিজয় দিবস উপলক্ষ্যে আজ দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী।

          বিকেলে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতিপ্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।      

          রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ও আহতদের আশু আরোগ্য কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

          তিনি প্রবাসী ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে উৎসাহিত করেন এবং পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন বিষয়ে আলোচনা করেন।

          এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..