× Banner
সর্বশেষ
প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) রবিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যেসব সুবিধা পাবেন সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রিসভায় যারা রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী

টেকসই উন্নয়নের জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন অপরিহার্য -লায়ন মোঃ গনি মিয়া বাবুল

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

টেকসই উন্নয়নের জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন অপরিহার্য। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, সততা ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানী, তথ্য প্রযুক্তি ও অর্থনীতিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্বব্যাপী প্রশংসিত। সরকারের এই উন্নয়নধারাকে অব্যাহত রাখতে ও টেকসই করতে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে। বলেছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের চলমান উন্নয়নকে আরো গতিশীল করতে সকলকে স্বীয় দায়িত্ব সততা, স্বচ্ছতা ও দেশপ্রেমের সাথে পালন করতে হবে।

সংগঠনের উপদেষ্টা ও দৈনিক আমার সময় এর নির্বাহী সম্পাদক লায়ন মুহাঃ মীযানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ, ব্রেন এন্ড লাইফ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ফখরুল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম মেহেদী হাসান, স্বপ্নীল এর সভাপতি মঞ্জুরুল আলম টিপু প্রমুখ। আলোচনা শেষে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..