× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

স্টাফ রিপোর্টার

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নব নির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Dutta
হালনাগাদ: শনিবার, ১৫ জুন, ২০২৪
নির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী।

আজ শনিবার (১৫ জুন) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌছে তিনি বঙ্গবন্ধুর সমাধির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫ সালের  ১৫ আগস্ট বিয়োগান্তক ঘটনার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান শ্রী যতীন্দ্রনাথ মিস্ত্রি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তিনি স্বাক্ষর করেন ।

যতীন্দ্র নাথ মিস্ত্রীর শ্রদ্ধা নিবেদনপরে কোটালিপাড়া উপজেলা পরিষদে তৃতীয় বার নির্বাচিত চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস মহোদয়ের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..