× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ কভারে বাংলাদেশী সাংবাদিকের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিলের কারণ জানালো আইসিসি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
অ্যাক্রেডিটেশন আবেদন বাতিলের কারণ

“ভারত শুধু খেলোয়াড় নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ”। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশের শতাধিক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল করেছে বলে জানিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ থেকে আবেদন করা সাংবাদিকদের ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য তাদের অ্যাক্রেডিটেশন অনুমোদন দেওয়া হয়নি।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে আইসিসি। ফলে বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় দেশটির গণমাধ্যম অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইসিসি কর্মকর্তা ভারতের গণমাধ্যম এনডিটিভিকে জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ‘ভ্রমণের জন্য অনিরাপদ’ হিসেবে উল্লেখ করার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসি কর্মকর্তার ভাষায়, বাংলাদেশ সরকার বারবার বলেছে ভারত নিরাপদ নয়। সেই কারণেই ভিসা বা অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি। বিষয়টি গভীরভাবে দুঃখজনক।

এ ঘটনায় ক্রীড়া সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট কাভার করার অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলমান টানাপোড়েনপূর্ণ সম্পর্কের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..