× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল

টিলাগাঁওয়ে হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও লালবাগস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগবন্ধু জিউর আশ্রমে লালবাগ স্বেচ্ছাসেবী যুব সংগঠনের আয়োজনে ১৩তম অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষে ১১ই মাঘ সন্ধ্যায় শ্রীমদ্ভাগবদ গীতা পাঠ করেন শ্রী আদিত্য চন্দ্র দেব ও শ্রী নয়ন লাল দেব, অধিবাস পরিবেশন করেন শ্রী মিন্টু চক্রবর্তী।

১২ই মাঘ ব্রাহ্ম মুহূর্ত হতে অষ্ট প্রহর হরিনাম যজ্ঞে বিখ্যাত দল সমূহ শ্রীনাম কীর্তন করেন। ১৩ই মাঘ দধিভাণ্ড ভঞ্জন সহকারে মোহন্ত বিদায় ও উৎসবের সমাপন ঘটে।

উক্ত অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়, এতে মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক এড. রাধাপদ দেব সজল, হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি এড. বিষ্ণুপদ ধর, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, এনজিও সংস্থা ওয়াফের নির্বাহী পরিচালক আব্দুল মালিক সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উক্ত’ নামযজ্ঞানুষ্ঠানে আগত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..