× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

নোয়াখালী প্রতিনিধি

টিএমজিবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তৌহিদ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
touhid

তথ্যপ্রযুক্তি সাংবাদিক সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কৃতি সন্তান গোলাম দাস্তগীর তৌহিদ (টেকভিশন২৪ ডটকম)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) সম্মেলন কক্ষে ২০২৩ মেয়াদের এ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সদস্যদের প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে এক বছর মেয়াদী ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্যরা হলেন,পুনরায় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মুরসালিন হক জুনায়েদ। সহ-সভাপতি (সদস্য কল্যাণ) রিশাদ হাসান (এটিএন নিউজ), সহ-সভাপতি (গভ. অ্যান্ড করপোরেট রিলেশন) কুমার বিশ্বজিত রায় (বাংলাদেশ টেলিভিশন), সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মইদুল ইসলাম (এনটিভি), কোষাধ্যক্ষ মেহেদী হাসান শিমুল (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী। ক্রিয়া  বিষয়ক সম্পাদক এস এম  ফয়েজ। এছাড়া কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন (নয়া দিগন্ত) ও মো. রহিম শেখ (জনকণ্ঠ)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন,  পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিচালক প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আজকের পত্রিকার ডেপুটি এডিটর ফারুক মেহেদী এবং কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি।

নির্বাচনের আগে বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ পুরো বছরের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। এ ছাড়া সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ গত বছরের কার্যকলাপ তুলে ধরেন। পরে এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন টিএমজিবি সভাপতি কাওছার উদ্দীন। এছাড়া নির্বাচনের নিয়মকানুন তুলে ধরেন টিএমজিবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহম্মদ খান।


এ ক্যটাগরির আরো খবর..