× Banner
সর্বশেষ
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিইে চালিত হবে বৈদেশিক সম্পর্ক – পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

ডেস্ক

টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
সবজির দাম ঊর্ধ্বমুখী
সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে সবজির দাম। খেত থেকে সবজি সংগ্রহ ও পরিবহনে বিঘ্ন ঘটায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকার ওপরে উঠেছে। একই সঙ্গে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ২৪০ টাকায় পৌঁছেছে। সবজির দাম ঊর্ধ্বমুখী

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে বেগুন, শসা ও অন্যান্য কয়েকটি সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগেও ৬০ টাকায় বিক্রি হওয়া একটি লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দাম বেড়ে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকায় পৌঁছেছে।

কাঁচা মরিচের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। কয়েক দিন আগেও ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন সাধারণ মানে প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে কিছু পণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বাজারে পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, গাজর ১৬০ টাকা এবং কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

বিক্রেতাদের ভাষ্য, টানা বর্ষণের কারণে অনেক এলাকায় সবজির খেত পানিতে তলিয়ে গেছে। ফলে মাঠ থেকে সবজি সংগ্রহ এবং বাজারে পরিবহন—দুই ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সরবরাহে, আর সেই সুযোগেই দাম বেড়েছে।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারের এক সবজি বিক্রেতা বলেন, ভারী বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ—দুই ক্ষেত্রেই ব্যাঘাত ঘটেছে। বাজারে পর্যাপ্ত সবজি না আসায় দাম বাড়ছে।

অন্যদিকে এক ক্রেতা জানান, কয়েক দিন আগেও ৬০ থেকে ৭০ টাকায় যে সবজি কিনেছেন, এখন সেটির দাম ১০০ টাকার কাছাকাছি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহ বাড়তে শুরু করলে বাজারে সবজির দাম ধীরে ধীরে কমে আসবে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী কয়েক দিন দাম আরও বাড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..