× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

ডেস্ক

টাইফুন ‘কং-রে’ আগমনের আগেই তাইওয়ানে এক দিনের ছুটি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
ঘূর্ণিঝড় ‌‌মোখা

শক্তিশালী টাইফুন ‘কং-রে’ আগমনের আগেই তাইওয়ানে সকল শহর ও কাউন্টিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়। আর্থিক বাজার বন্ধ করা হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়। ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ঝড়ের আশঙ্কায় আজ বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। অবশেষে সুপার টাইফুন কং-রে বৃহস্পতিবার তাইওয়ানে আড়ছে পড়েছে।

রাজ্য আবহাওয়ার পূর্বাভাসক বলেছেন, প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিসহ দ্বীপে আঘাত হেনেছে সবচেয়ে শক্তিশালী ঝড়টি। দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুপুর ১টা ৪০ মিনিটেটাইতুং কাউন্টির চেংগং শহরে কং-রে পূর্ব উপকূলে আছড়ে পড়ে কং-রে।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র (জেটিডাব্লিওসি) অনুসারে, কং-রে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে (১২৫ মাইল প্রতি ঘন্টা) আছড়ে পড়ে। যা ক্যাটাগরি ৩ হারিকেনের সমতুল্য।

গতকাল রাতে এক পর্যায়ে সুপার টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়লেও গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের ঝুঁকি অনুসারে, ২৫০ কিলোমিটারের বেশি (১৫৫ মাইল প্রতি ঘণ্টা) বেগে ক্যাটাগরি ৪ হারিকেনের সমতুল্য শক্তিশালী ছিল। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, ১৯৯৬ সালের পর দ্বীপে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন হবে কং-রে।

প্রশাসনের পূর্বাভাসক জিন হুয়াং বলেছেন, পূর্ব উপকূলে আঘাত হানার পর এটি তাইওয়ান প্রণালীর দিকে চলে যাবে। এরপর একটি দুর্বল ঝড়ে পরিণত হবে, তবে দ্বীপজুড়ে ব্যাপক বাতাসের কারণে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, ঝড়ের আকার অনেক বড় এবং বাতাস বেশি।

প্রশাসনের মতে, উপকূলীয় অঞ্চলে ধ্বংসাত্মক বাতাসসহ পূর্ব তাইওয়ানে ১.২ মিটার (৩.৯ ফুট) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টায় সাহায্যের জন্য ৩৬ হাজার সেনাকে প্রস্তুত থাকতে বলেছে। এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনকে  ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম চিপমেকার এবং অ্যাপল ও এনভিডিয়ার মতো সংস্থাগুলোর প্রধান সরবরাহকারী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কো জানিয়েছে, তারা কারখানা এবং নির্মাণ সাইটে টাইফুন সতর্কতা মেনে চলছে।

এদিকে তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় বলেছে, সকল অভ্যন্তরীণ ফ্লাইট ও দূরবর্তী দ্বীপগুলোতে ১৩৯টি ফেরি পরিষেবাসহ ২৯৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তাইওয়ানের উচ্চ গতির রেল তাদের পরিষেবা কমিয়ে দিয়েছে।

সরকার বলেছে, রাজধানী তাইপেইতে সাবওয়ে সিস্টেমের ওভারগ্রাউন্ড অংশগুলো কাজ বন্ধ করে দিয়েছে। পাহাড় ও উপকূল এলাকা থেকে মানুষকে দূরে থাকতে সতর্ক করেছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..