× Banner
সর্বশেষ
ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ মহেশপুরে বিজিবির অভিযানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
jhinaidha

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রাম থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৭৮.৯৭ গ্রাম। যার বাজার দর প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা। রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা।

তিনি জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মটর সাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তার পিছু নেয়। এসময় ওই মটর সাইকেল আরোহী কোমরে জোরে টান দিলে কোমরে থাকা স্বর্ণের বেল্টটি খুলে চলে আসে। তবে মটর সাইকেল আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়।

এঘটনায় জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারী অফিসে জমা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..