× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার ভোট গ্রহন সস্পন্ন মেয়র নির্বাচিত হলেন নৌকার প্রার্থী আশরাফ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি। প্রশাসনের ব্যাপক কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে বৃষ্টির বাধা উপেক্ষা করে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে ভোট গ্রহন সুষ্ট, নিরেপেক্ষ ও সুন্দর ভাবে গ্রহন সস্পন্ন হয়েছে।

নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের আশরাফুল আলম আশরাফ বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৫ শত ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি আ’লীগ বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৯ শত ৮৮ ভোট । কোন অপৃতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার সকাল ৮ টা থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিকাল ৪ টা পর্ষন্ত প্রথম শ্রেণির এই পৌরসভার ১৯ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।

এ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতিক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। এছাড়াও এনামুল হক ইমান নারিকেল গাছ প্রতিক নিয়ে ভোটে অংশ নিলেও নৌকা প্রতিকে সমর্থন জানিয়ে ভোটের ৩ দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

উপজেলা রিটানিং কর্মকর্তা সূবর্ণা রানী সাহা নির্বাচন জানান, কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ছিল ৩৮ হাজার ৫শ ৮৮ জন। মোট ভোট কেন্দ্র ১৯ টি। নির্বাচনে ৯ জন মেজিস্ট্রেটের নিয়ন্ত্রনে ব্যাপক পুলিশ, র‌্যাব ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দ্বায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে মেয়র পদটি শুন্য হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..