× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ঝিনাইদহ কালীগঞ্জে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দোল পূর্ণিমা অনুষ্টিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

আরিফ মোল্ল্যা,প্রতিনিধি॥  হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব ও শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩২তম শুভ আবির্ভাব তিথি দোল পূর্ণিমা উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন কর্মসুচির পলিত হয়েছে।

কর্মসুচির মধ্যে ছিল চন্দ্রেদয় পর্যন্ত নির্জলা উপবাস ,বিকেল ৪টায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, সন্ধ্যা ৬টায় মহা অভিষেক, সন্ধা ৭টায় গৌর আরতি ও রাত সাড়ে ৮টায় অনুকল্প প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় শুভ গৌর পূর্ণিমা।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কালীগঞ্জ এর আযাজনে এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শহরের কলেজপাড়া মন্দির হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্কন ও সর্বস্তরের ভক্তবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..