× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণের সমাপনী

admin
হালনাগাদ: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে ৭ দিন ব্যাপী শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলানয়তনে প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর এডহক কমিটির সদস্য অশোক ধর, একরামুল হক লিকু, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সামিনা হোসেন প্রেমা, ঝিনাইদহ শিল্পকলা একাডেমীর উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক শোভন সাহা সবুজ ও সাধারণ নৃত্য প্রশিক্ষক দোল আফরোজ অরনী।

এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে গত ৩ ফেব্রুয়ারি শুরু হয় এ প্রশিক্ষণ। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী মনিপুরি নৃত্যের এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সামিনা হোসেন প্রেমা।


এ ক্যটাগরির আরো খবর..