× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ২ দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin
হালনাগাদ: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের আয়োজনে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই।

সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, সদর থানার ওসি মঈন উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। জেলা শিল্পকলা একাডেমীসহ জেলার ১৩ টি সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করে লোকগীতিসহ নানা পরিবেশনা। শেষে পরিবেশিত গীতিনাট্য ‘গুনাই বিবি’। ছুটির দিনে মনোমুগ্ধকর এসব পরিবেশনা দেখতে অনুষ্ঠানস্থলে ভীড় করে শত শত মানুষ। শনিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় এ উৎসব।


এ ক্যটাগরির আরো খবর..