× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঝিনাইদহে ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গী বিরোধী মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৬ আগস্ট’২০১৬: ঝিনাইদহে ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গী বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তাদের সাথে যোগ দেন, সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধীবৃন্দ।

শনিবার সকালে সদর উপজেলার তেতুলতলা বাজার থেকে কালীগঞ্জের বারোবাজার পর্যন্ত যশোর-ঝিনাইদহ মহাসড়কে এ কর্মসূচী পালিত হয়।
ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারের আহবানে শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবক, সুধীবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনের বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

সেসময় বক্তারা বলেন, এ দেশে জঙ্গিবাদের কোন ঠাই নেই। দেশের সাম্প্রতিক হত্যাকান্ডের বিচারও দাবী করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..