× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ঝিনাইদহে ১২টি সোনার বারসহ চোরাচালানকারী হুজুরকে আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ১২টি সোনার বারসহ ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের বাস থেকে শরীফ উদ্দিন নামে এক চোরাচালানী আটক করেছে র‌্যাব।

রোববার ভোর রাতে ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর সামনে বাস তল্লাশী করে তাকে আটক করা হয়। আটককৃত শরীফ উদ্দীন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পাড়ার শফি উদ্দিনের ছেলে।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে বাসযোগে একটি সোর্নার চোরাচালান দর্শনায় যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে রাতে বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসায় তারা। ভোরে ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশী চালিয়ে শরিফ উদ্দিনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশী করে অভিনব কায়দায় জুতার ভেতরে লুকানো অবস্থায় ১২ পিস সোর্নার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৪শ গ্রাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..