× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রহমতের ৬ রমজান উপলক্ষে ডা. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কনক কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশীদ, হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার ওসি মিজানুর রহমান খানসহ রাজনীতিবিদ, সাংবাদিক, সাস্কৃতিক কর্মী সুশীল সমাজ, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ।

ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম জানান, প্রতি বছরের ন্যায় এবারও সংস্থার পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..