× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ঝিনাইদহে রয়েল পরিবহণে ডাকাতি মালামাল লুট॥ আহত ৪

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে ঝিনাইদহের তেতুলতলা নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাসের যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলংকার, মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় বাসের ড্রাইভার, হেলপার ও যাত্রীসহ ৪ জন আহত হয়েছে বলে জানাগেছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের বাস ঢাকা থেকে ছেড়ে আসে। বাসে ঢাকা থেকে যাত্রী বেশে একদল ডাকাত ছিল। রাত ২ টার দিকে ঝিনাইদহ শহরের তেতুলতলা মোড়ে পৌছালে ডাকাতদল বাসের ড্রাইভার ও হেলপারকে মারধর করে বাসটি নিয়ন্ত্রনে নেয়। সেখান থেকেই যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করা শুরু করে। রাতে বাসটি কালীগঞ্জ স্ট্যান্ডে দাঁড়াননি।

ডাকাতদল কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে গিয়ে বাসটিকে ছেড়ে দেয়। তবে কত টাকার মালামাল লুট করা হয়েছে তার পরিমাণ জানাযায়নি। রাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ড্রাইভার, হেলপার ও যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতদলের গ্রেফতার ও লুটকৃত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..