× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা কে এম মনোয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥০১ডিসেম্বর’২০১৭:  ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম মনোয়ার হোসেন আন্ত:জেলা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা।
শুক্রবার বিকেলে শৈলকুপা উপজেলার ত্রিবেনী বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরার জোকা যুব সংঘ ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে শৈলকুপার মহিষগাড়ী সততা স্পোটিং ক্লাব। খেলা দেখতে মাঠে হাজির হয় হাজার হাজার দর্শক।

খেলা শুরুর প্রথমার্ধে মহিষগাড়ী সততা স্পোটিং ক্লাবের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাতুল একটি গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। প্রথমার্ধের নির্ধারিত ৩০ মিনিট অতিবাহিত হলেও গোল শোধ করতে পারেনি জোকা যুব সংঘ ফুটবল একাদশ। উপরন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ আর একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। খেলার সার্বিক তত্ববধানে ছিলেন আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান। এর আগে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করেন ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম। এসময় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..