× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ঝিনাইদহে বিড়ির উপর কর প্রত্যাহার ও কুটির শিল্প ঘোষনার দাবিতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  বিড়ির উপর বৈষম্যমুলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার ও ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের আরাপপুরে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আব্দুল হাই’র বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করে বিড়ি ভোক্তা পক্ষ। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নেয়।

ঘন্টা ব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর ঝিনাইদহ অঞ্চলের সভাপতি বজলু শেখ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদস্য জাহাঙ্গীর হোসেন, রাজ্জাক হোসেন, জীবন দাস, সোহেল রানা, নওরোজ, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা, বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার ও নতুন কর আরোপ বন্ধ করার দাবি জানান। এ দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে ৭ দফা দাবি সম্বলিত সংসদ সদস্য আব্দূল হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..