× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয় পার্টির লিফলেট বিতরণ

ACP
হালনাগাদ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
ঝিনাইদহে বাংলাদেশ জাতীয় পার্টির লিফলেট বিতরণ

ঝিনাইদহে দলের কর্মকান্ড প্রচারণা ও যোগদান করতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংহতি।

রোববার দুপুরে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, হাটের রাস্তা, কেসি কলেজ এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, আরাপপুরসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহবায়ক হারুন-অর-রশিদের নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। সেসময় যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ লিখন, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা বিজেপির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বাবলা, জাতীয় যুব সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক আবদুর রহিম কাকন, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম রেজা, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক তাকবীর মির্জা পাভেল, সদস্য সচিব এ আর আকাশ বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহবায়ক হারুন-অর-রশিদ বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গত ৫ বছর ধরে বিভিন্ন ভাবে সৎ, মেধাবী, তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে যোগদান করে দেশ গড়ার এই কাজে আমাদের পাশে থাকুন। তিনি আরও বলেন, রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ,তরুণরাই আগামীর বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..