× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে গ্রামবাসীর উদ্যোগে আড়পাড়া ব্লাডব্যাংক নামের একটি সংগঠনের উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মুভিবাংলা টেলিভিশন ও দৈনিক স্পন্দন পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব। দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেয় স্থানীয় সমাজ সেবক হুসাইন মোহাম্মদ রাকিব, কচি মিয়া, সোলাইমান হোসেনসহ অনেকে।

এসময় এলাকার সকল বয়সী নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আয়োজকরা জানান, আগামীতেও এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে। যার ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে গর্ভবতী নারীদের রক্তের প্রয়োজন খুব সহজে মেটানো সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..