× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

ঝিনাইদহে প্রথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে প্রথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো: আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পিটিআই সুপার আতিয়ার রহমান, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, ফেরদৌস আরা, ইশতিয়াক আহমেদ।

বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই।

বক্তারা দেশের প্রতিটি শিশুকে শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..