× Banner
সর্বশেষ
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে নিরাপত্তা জোরদারে মহড়া চালিয়েছে র‍্যাব-৬। মঙ্গলবার সকালে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সামনে থেকে বিশেষ এই টহল শুরু হয়।

সেখান থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে চাকলাপাড়া প্রদক্ষিণসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় র‍্যাবের সদস্যরা টহল, তল্লাশি এবং দ্রুত প্রতিক্রিয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবেই এ মহড়া বলে জানায় র‍্যাব।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নির্বাচনের আগে ও পরে যেকোনো নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..