× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের নারী নেতাকর্মীসহ ৬ জন গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ২ নারী কর্মীসহ ৬ জন  কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার লাল মোহাম্মদের ছেলে, সাবেক পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান (৫২) ও তার স্ত্রী সালমা আক্তার (৪০), একই এলাকার মেহেদি হাসানের স্ত্রী সোহেলী আক্তার (১৮), শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাহেদ আলী (৪০), কোটচাঁদপুর উপজেলার ডালিমপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৬) ও মহেশপুর উপজেলার সৈয়দপুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৮)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। সেসময় সদর থানা থেকে ২ নারী জামায়াত-শিবিরসহ ৩ জন এবং শৈলকুপা, কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৩ জন জামায়াত-কর্মীকে নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..