× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ঝিনাইদহে নকল নবিশদের কর্মবিরতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ১৫ ডিসেম্বর’২০১৬
জাতীয় বেতন স্কেলে অর্ন্তভূক্ত করার দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নকল নবিশরা।

বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ এক্সটা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশনের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি শুরু করে।
সকাল ১১ টার দিকে ঝিনাইদহ জেলা সাব রেজিষ্টার অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা যুগ্ম-সম্পাদক নাজমুল সাদাত শিমুল, সদর উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।
অনুষ্ঠানে একাত্বতা প্রকাশ করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু।

এসময় বক্তরা বলেন, দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে তারা পারিশ্রমিক পাচ্ছেন না। যে কারনে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
নকল নবিশরা হুসিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..