× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু, আহত-১

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
ট্রাক চাপায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে ট্রাক চাপায় রিপ্তি বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ জন।

আজ ২২ জানুয়ারি শুক্রবার সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে গতিরোধক দেওয়ার দাবীতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। নিহত রিপ্তি বেগম সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে সদর রিপ্তি বেগম চাচাতো ভাই আলমগীর হোসেনের সাথে মোটর সাইকেল যোগে শহর থেকে গ্রামে ফিরছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঘোষপাড়া নামক স্থানে পৌঁছালে যশোর থেকে কুষ্টিয়াগামী ভুট্টা বোঝায় একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে ওই নারী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মোটর সাইকেল চালক আলমগীর হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ দিকে এ ঘটনার প্রতিবাদে ওই স্থানে গতিরোধক দেওয়ার দাবীতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে ১ ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা।


এ ক্যটাগরির আরো খবর..