× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঝিনাইদহে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: সারাদেশে জঙ্গি হামলা, সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে নবগঙ্গা মেডিকেল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারিকেল বাড়ীয় আমেনা খাতুন ডিগ্রি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, নবগঙ্গা মেডিকেল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি’র অধ্যক্ষ হাফিজুর রহমান, শিক্ষক নেজোয়ানা লাকি, ৪র্থ বর্ষের ছাত্র মেহেদি হাসান, সীমা নাফসি, নাসরিন সুলতান, লোকমান হোসেন প্রমুখ। সেসময় বাস-শ্রমিকরা এ মানবন্ধনে একাত্বতা প্রকাশ করেন।

কর্মসূচীতে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..