× Banner
সর্বশেষ
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ছাত্রশিবিরের কুরআন পাঠ প্রতিযোগিতা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
কুরআন পাঠ প্রতিযোগিতা

ঝিনাইদহে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের হামদহ বাইপাস এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে সংগঠনটির জেলা শাখার আয়োজনে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিবিরের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারি মো. ওবাইদুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক এস. এম. ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু। এছাড়াও জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম ৩০ জন বিজয়ীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বাছাইকৃত আরও ৭০ জনসহ মোট ১০০ জন অংশগ্রহণকারীকে উপহার হিসেবে পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয়। ১১ মে পবিত্র কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে কুরআন চর্চার ধারা বজায় রাখা এবং তাদের হৃদয়ে আল-কুরআনের শিক্ষাকে জাগ্রত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা কুরআনের আলোকে সুন্দর চরিত্র গঠনের আহŸান জানান।


এ ক্যটাগরির আরো খবর..