× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ঝিনাইদহে কৃষক বাজার’র উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে কৃষক বাজার।

মঙ্গলবার সকালে শহরের নতুন হাটখোলায় ফিতা কেটে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কৃপাংশ শেখর বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান, ফিল্ড অফিসার মনোরঞ্জন চন্দ রায়, স্থানীয় ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন, শাহাদত হোসেন, আব্দুল গফুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে প্রতি সোম ও মঙ্গলবার সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত এ বাজার চলবে। কৃষকের উৎপাদিত বিষমুক্ত সবজি এ বাজারে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রয় করা হবে বলে জানান আয়োজকরা।


এ ক্যটাগরির আরো খবর..