ঝিনাইদহে ঈদ উপলক্ষে ব্যাংক লেনদেনে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও ব্যাংক কর্মতাদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥১৩ আগস্ট’২০১৮:   ঝিনাইদহে ঈদের আগে ব্যাংক থেকে গ্রাহকরা যাতে নিরাপত্তার সাথে লেনদেন করতে পারে এবং ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর থানার ওসি এমদাদুল হক শেখসহ পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঈদের আগে গ্রাহকরা যাতে নিরাপত্তার সাথে টাকা লেনদের করতে পারে সে ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের সচেতন থাকতে হবে। পাশাপাশি পুলিশও ব্যাংক এলাকায় সব সময় টহলে থাকবে। এরপরও কোন অসঙ্গতি দেখলে সাথে সাথে পুলিশকে জানানোর নির্দেশনা দেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।