ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের গয়েশপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে রোকেয়া বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃত্য হয়। রোকেয়া বেগম ওই গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ীতে কাজ করতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুতায়িত হয় রোকেয়া বেগম। সেখান থেকে স্বজনেরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার।